TeleTakaTeleTaka টেলিটাকা

গোপনীয়তা নীতি (Privacy Policy)

১. আমরা কী তথ্য সংগ্রহ করি: শুধু যা সেবা দিতে দরকার — আপনার নাম, মোবাইল নম্বর, ইমেইল (যদি দেন), রিচার্জের নম্বর ও লেনদেনের হিসাব। এর বেশি কোনো তথ্য আমরা নিই না।

২. তথ্য বিক্রি বা শেয়ার করা হয় না: আপনার ব্যক্তিগত তথ্য, মোবাইল নম্বর, ব্যালেন্স বা লেনদেনের হিসাব কখনো কোনো তৃতীয় পক্ষের কাছে বিক্রি, ভাড়া বা শেয়ার করা হয় না — বিজ্ঞাপনের জন্যও না।

৩. একজনের তথ্য আরেকজন দেখে না: প্রত্যেক ব্যবহারকারীর তথ্য সম্পূর্ণ আলাদা। একজন ব্যবহারকারী আরেকজনের ব্যালেন্স, রিচার্জ বা কমিশন কোনোভাবেই দেখতে পারে না। API ক্লায়েন্টের তথ্যও আলাদা থাকে।

৪. পাসওয়ার্ড: পাসওয়ার্ড এনক্রিপ্ট (bcrypt hash) করে রাখা হয়। আপনার পাসওয়ার্ড আমরা দেখতে পারি না, এমনকি অ্যাডমিনও না।

৫. পেমেন্ট ও SMS: পেমেন্ট Fwallet Payment Gateway দিয়ে এবং SMS Putka SMS গেটওয়ে দিয়ে যায়। লেনদেন সম্পন্ন করতে যতটুকু তথ্য ওই গেটওয়েকে দেওয়া দরকার, শুধু ততটুকুই দেওয়া হয়।

৬. লগ: নিরাপত্তার জন্য লগইন, লেনদেন ও API ব্যবহারের লগ রাখা হয়। এই লগ শুধু অ্যাডমিন নিরাপত্তা যাচাইয়ে ব্যবহার করেন।

৭. তথ্য মুছা: আপনি অ্যাকাউন্ট বন্ধ করতে চাইলে সাপোর্ট টিকিট খুলুন। আইনগতভাবে রাখতে হয় এমন লেনদেনের রেকর্ড ছাড়া আপনার ব্যক্তিগত তথ্য মুছে দেওয়া হবে।

৮. নীতি পরিবর্তন: এই নীতি বদলালে হোমপেজের নোটিশে জানানো হবে।

যোগাযোগ: লগইন করে সাপোর্ট টিকিট খুলুন।